সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম
এনসিপি নেত্রী মনিরা শারমিন

এনসিপি নেত্রী মনিরা শারমিন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। 

তিনি বলেন, প্রার্থীর জমা দেওয়া নথিতে ঘাটতি ছিল। সেগুলো চাওয়ার পর তিনি আমাদের কাছে ডকুমেন্টগুলো জমা দেন। পরে সংশ্লিষ্ট আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পর্যালোচনা করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের পর মনিরা শারমিন বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’

জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংকে যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে। আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এক্ষেত্রে নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আইন ২০০৪’র অধীনে নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আইনের ২৯ ধারায় বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’র (আরপিও) অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।

যেখানে আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত নারী আসন   এনসিপি নেত্রী   মনোনয়নপত্র বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close