রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
হাতিয়ায় শিক্ষিকাকে অপদস্থের প্রতিবাদে বখাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইজদী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপদস্থ করার অভিযোগে নিশান নামে বখাটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

জানা যায়, গত সোমবার দুপুরে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় নিশান। পরে তাকে কয়েক ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন করা হয়। বিষয়টি জানাজানি হলে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থী আব্দুল্লাহ প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নিশান উত্তেজিত আচরণ করে এবং একপর্যায়ে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে অপদস্থ করে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এবং অভিযুক্ত নিশানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্ল্যাহ বলেন, ‘একজন শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে।’

এদিকে, নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নিশান বলেন, ‘আমার এক ভাগ্নির সঙ্গে আব্দুল্লাহর সম্পর্ক থাকায় তাকে ডেকে এনে চড় থাপ্পড় দিয়েছি। এ ঘটনায় বিদ্যালয়ে বৈঠক হয় এবং আমাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি মীমাংসাও হয়েছে। শিক্ষিকাকে নিয়ে আমি পূর্বের কিছু ঘটনার প্রসঙ্গ তুলেছি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   শিক্ষিকাকে অপদস্থ   বখাটের বিরুদ্ধে   শিক্ষার্থীদের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close