শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দেবিদ্বারে পুষ্টি সপ্তাহে র‍্যালি-সভা : নিরাপদ খাদ্য গ্রহণে জোর
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. শুভ্রাদত্ত এবং রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. সাদাত ইরতিশিয়াম।

সভায় ফয়সল উদ্দিন ফলমূল পাকাতে কার্বাইড ও ফরমালিন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেন।

বক্তারা প্রসেসড খাবার পরিহার করে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও প্রবীণদের জন্য দেশীয় ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   পুষ্টি সপ্তাহ   র‍্যালি-সভা   নিরাপদ খাদ্য গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close