বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা নামক স্থান থেকে অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে তাদের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকার গহীন অরণ্যে ছেড়ে দেয় অপহরণকারীরা।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ ৬ শ্রমিককে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সশস্ত্র অপহরণকারীরা রাতের আধারে শ্রমিকদের ধরে নিয়ে যায় এবং পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিভিন্ন দেনদরবারের পর ৫০ হাজার টাকা প্রদান করার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

এদিকে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ শ্রমিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণকারীদের কোনো অর্থ প্রদান করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   রাবার বাগান   অপহৃত   মুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close