শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি মো. সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশন ও খোলা কাগজের মতলব প্রতিনিধি সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর প্রতিনিধি মো. জহিরুল হাসান মিন্টু এবং আজকের জনবানী পত্রিকার মতলব প্রতিনিধি মো. জাকির হোসেন রিপন নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহীন আলম এবং দৈনিক একাত্তর কণ্ঠের মতলব উত্তর প্রতিনিধি মো. লিয়াকত হোসাইন নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে এস টিভি ৫২ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কেউ প্রার্থী না থাকায় সেগুলো শূন্য রয়েছে। এসব পদ পরবর্তীতে কার্যকরী কমিটি পূরণ করবে বলে জানানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রেসক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close