শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
মদনে কৃষকের পাশে কৃষক দল, ধান কাটার কর্মসূচি পালন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় মদন উপজেলায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটার কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষক দল।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার উচিতপুর হাওরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলামসহ ৮টি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

কর্মসূচিতে কৃষক দলের নেতাকর্মীরা হাওরের পানিবন্দি ও শ্রমিক-সংকটে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে সহযোগিতা করেন। এ সময় তারা বলেন, কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কৃষক   ধান কাটা   কর্মসূচি পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close