রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
লাকসামে জার্মান যুবসংস্থার শিক্ষা বৃত্তি বিতরণ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ইউগেন্ডফোর্ডারুং ই.ভি. বাংলাদেশ’-এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ৪৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।

সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং রেলওয়ে হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, এ. মালেক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আতাকরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল হক, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম সাদিক।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সাল থেকে এ অঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃত্তির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি মাসে ৭০০ টাকা, ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৯০০ টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১,২০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে পড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও নতুন করে এককালীন বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা জার্মানির যুবসংস্থার সভাপতি, সম্পাদক, কার্যকরী কমিটির সদস্য, কুমিল্লা অঞ্চলের প্রবাসী আতাতুর রহমান ও দেলোয়ার হোসেনসহ সকল কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বৃত্তির পরিধি বৃদ্ধির আহ্বান জানান।

ওইদিন বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, কচিকাঁচা বিদ্যানিকেতন, আতাকরা স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ওমর গণি কলেজের শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসের বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   জার্মান   যুবসংস্থা   শিক্ষা বৃত্তি বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close