সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
অনৈতিক বিচার ব্যবস্থা মেনে নেওয়া হবে না: আইনমন্ত্রী
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার ব্যবস্থায় অনৈতিকতা ও পক্ষপাতদুষ্টতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, ‘কোনোভাবেই অনৈতিক বিচার ব্যবস্থা মেনে নেওয়া হবে না।’

শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিকভাবে বিচার বিভাগ স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বিগত সরকারের সময়ে বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ায় জনগণের আস্থা দুর্বল হয়েছে।’

তিনি জানান, বিচার ব্যবস্থাকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে।

বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি রোধে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার কোনো ধরনের পক্ষপাতদুষ্ট বিচার মেনে নেবে না।’

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের কিছু অংশ নিয়েও প্রশ্ন রয়েছে এবং এসব বিষয় সমাধানে বিএনপি উদ্যোগ নেবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি বলেন, ‘ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা আগের তুলনায় কমেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’

যশোরের বিচার ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী যশোর কোর্টকে আরও সক্রিয় করা হবে এবং বিচার বিভাগের বাজেট বাড়ানো হবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএ গফুর। 

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন এবং ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজের পরিত্যক্ত ভবন পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অনৈতিক বিচার   আইনমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close