রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাহিদা মেটাতে নিরলস বাঁধন, বছরে ৪১৮৯ ব্যাগ রক্ত দান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানবিক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ (বিভাগীয় জোন-১)। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রমের এক বছর পূর্তি উদযাপন করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩৯৭ কার্যদিবসে জোন-১ এর আওতাধীন বিভিন্ন ইউনিট থেকে মোট ৪,১৮৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে। একই সময়ে রক্তের মোট চাহিদা ছিল ৫,২৮৬ ব্যাগ। এছাড়া ১৭,২০৩ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এবং ১,০১২ জন নতুন রক্তদাতা যুক্ত হয়েছেন সংগঠনের তালিকায়।

বর্তমানে বিভাগীয় জোন-১ এর অধীনে ১০টি ইউনিট সক্রিয় রয়েছে। উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেরপুর সরকারি কলেজে নতুন কার্যক্রম শুরু এবং আশেক মাহমুদ কলেজ ইউনিটকে আরও শক্তিশালী করা। এছাড়া ২০২৫ সালের কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা সফলভাবে আয়োজন করাও জোনটির বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।

কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে সংগঠনের মোট আয় হয়েছে ২২,৩০০ টাকা এবং ব্যয় হয়েছে ১৩,৩১০ টাকা। বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ৮,৯৯০ টাকা। সাংগঠনিক কার্যক্রম জোরদারে গত এক বছরে ১৫টি সভা, ৬টি সাধারণ সভা এবং ৫টি কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, রক্তদাতাদের তালিকা নিয়মিত হালনাগাদ ও যাচাই, ইউনিটগুলোর কার্যক্রম তদারকি জোরদার এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্প্রসারণ।

বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয় যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘বাঁধন’ মানবিক সেবার এই যাত্রায় আরও এগিয়ে যাবে। পাশাপাশি দেশের সকল মানুষকে নিজের রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিভাগীয় জোন-১ এর সভাপতি বেঞ্জামিন সোয়ার্সের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. মেহেদী হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. গোলাম রাব্বানী এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী রহিম উল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. পল্লব কুমার দেবনাথসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:   বাঁধন   রক্ত দান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close