শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
খেলাধুলা ও সংস্কৃতিকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে : ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘অন্যান্য প্রচলিত পেশার মতো খেলাধুলা ও সংস্কৃতিকেও একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তরুণ প্রজন্ম যেন ভবিষ্যতে একে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই কাজ চলছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দক্ষ ও মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার সারাদেশে নতুন কুঁড়ি নামক একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সুযোগ দেওয়া হবে।

হারানো ঐতিহ্য রক্ষার তাগিদ বিদেশি অপসংস্কৃতির প্রভাবে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি বিলুপ্তির পথে—এমন আশঙ্কা প্রকাশ করে ত্রাণমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে আবারও মাঠে ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘হারিয়ে যেতে বসা দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের মেলা ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।’

দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিলুপ্তপ্রায় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা এবং জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খেলাধুলা   সংস্কৃতি   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close