শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ফতুল্লায় ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

এতে আশপাশের কয়েকটি গোডাউন, চায়ের দোকান ও একটি মোটরসাইকেলের দোকান পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি গার্মেন্টসের ঝুটের গুদামে আগুন লাগে। পরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা অনেক উঁচু পর্যন্ত দেখা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

আগুনে একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকানসহ কয়েকটি ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   ঝুটের গুদামে অগ্নিকাণ্ড   নিয়ন্ত্রণ   ফায়ার সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close