শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিনান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুম‌তি ট্রেনের ছাদে ওই যুবক ছিলো। সন্ধ‌্যা ৭টার দি‌কে ট্রেনটি সত‌্যজিৎপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের নি‌চে প‌ড়ে মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি রেলও‌য়ে পুলিশকে জানায়।

ঘটনার খবর পেয়ে পাংশা ও কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে রাজবাড়ী জিআরপি থানা পুলিশও সেখানে যোগ দেয়।

রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রেনের ছাদ   ভ্রমণ   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close