সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
নিখোঁজ বিড়াল ‘বিল্টু’র সন্ধান দিলেই ১০ হাজার টাকা পুরস্কার!
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকার থেকে ‘বিল্টু’ নামের একটি পুরুষ বিড়াল হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মালিক। মাঝে মাঝে কোনো প্রাণী কেবল একটি পোষা জীব হিসেবে নয়, বরং পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বিল্টু ছিল ঠিক তেমনি একজন। কিন্তু চঞ্চল সেই বিল্টুর অনুপস্থিতি এখন একটি পুরো পরিবারকে বিষণ্নতার চাদরে ঢেকে দিয়েছে। 

গত কয়েকদিন ধরে বিল্টুর কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটছে তার মালিক ও পরিবারের সদস্যদের। প্রিয় বিড়ালটির খুঁজে পেতে এখন ঘোষণা করেছেন মোটা অংকের পুরস্কারও। যে ব্যক্তি বিল্টুর সন্ধান দিতে পারবেন বা তাকে ফিরিয়ে দেবেন, তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিখোঁজ বিড়াল বিল্টুর মালিক হৃদয় ভূঁইয়া পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে ‘বিল্টু’ নামের পুরুষ বিড়ালটি জেলা শহরের আখড়াবাজার এলাকার উচ্চবালিকা স্কুল স্বপ্ন দোকানের পাশ থেকে হারিয়ে যায়।

জানা যায়, পরিবারের সদস্যদের কাছে বিল্টু ছিল সন্তানের মতো। তার হারিয়ে যাওয়ার পর থেকে বাড়িতে যেন শোকের মাতম চলছে। বিশেষ করে বিল্টুর মালিক মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। বিল্টুর সাথে কাটানো সময়গুলোর স্মৃতি মনে করে ঘরের প্রতিটি কোণেই যেন এখন শূন্যতা বিরাজ করছে।

খাওয়া-দাওয়ায় অনীহা আর কান্নায় দিন কাটছে তার। বিল্টুকে ফিরে পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার প্রথম মুহূর্ত থেকেই তারা আশপাশের গলি থেকে শুরু করে প্রতিটি এলাকায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছেন। এমনকি বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও মাইকিংয়ের মাধ্যমেও খোঁজ করা হয়েছে। 

তীব্র আকুতি আর এত চেষ্টার পরও এখন পর্যন্ত বিল্টুর কোনো খোঁজ মেলেনি। সময়ের সাথে সাথে পরিবারের দুশ্চিন্তাও পাল্লা দিয়ে বাড়ছে। একটি অবলা প্রাণীর প্রতি মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আর তাকে ফিরে পাওয়ার আকুলতা এখন স্থানীয়দের মনেও দাগ কাটছে।​

পরিবারের একটাই চাওয়া—কেউ যদি বিল্টুর সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে যেন অতি দ্রুত ০১৩১৫০১৭৩০২ তাদের সাথে যোগাযোগ করেন। হারিয়ে যাওয়া প্রিয় সদস্যকে ফিরে পেলে এই পরিবারটি হয়তো আবারো ফিরে পাবে তাদের হারিয়ে যাওয়া হাসি।

বিল্টুর মালিক হৃদয় ভূঁইয়া বলেন, ‘বিল্টু আমাদের কাছে শুধু একটা পোষা বিড়াল নয়, সে আমাদের পরিবারের একজন সদস্য। ও হারিয়ে যাওয়ার পর থেকে আমরা সবারই মন খারাপ। আমরা চারদিকে খুঁজেছি, পোস্টার লাগিয়েছি, মাইকিং করেছি—তবুও কোনো খোঁজ পাইনি। 

তিনি আরও বলেন, কেউ যদি বিল্টুকে দেখে থাকেন বা কাছে রেখে থাকেন, দয়া করে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনার একটু সহানুভূতিই আমাদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতে পারে। কেউ যদি বিড়ালটির সন্ধান দিতে পারেন বা উদ্ধার করে দিতে পারেন তাহলে তাকল নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close