শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পিএম
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: প্রতিনিধি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট আবারও উৎপাদনে ফিরেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে ইউনিটটি পরীক্ষামূলক উৎপাদনে যায় এবং বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। 

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি স্থগিত হয়ে পড়ে।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি তিনটি ইউনিট নিয়ে গঠিত। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে এবং কিছুদিন পর তৃতীয় ইউনিটও উৎপাদন বন্ধ করে। ফলে দীর্ঘদিন ধরে কেন্দ্রের ১ নম্বর ইউনিট দিয়েই সীমিত পরিসরে উৎপাদন চলছিল।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার সকালে মেরামত কাজ শেষ হয়। এরপর দুপুরের পর থেকে ইউনিটটি ধীরে ধীরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় বয়লারে ত্রুটি সৃষ্টি হয়ে ইউনিটটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ইউনিটটি পুনরায় চালু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং লোডশেডিংয়ের আশঙ্কা অনেকটাই কমে এসেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উৎপাদন   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close