বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে ৫ শতাধিক খামারির মাঝে কৃমিনাশক-ভিটামিন বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের সারাবছরব্যাপী বিনামূল্যে ৬ কোটি ৫৬ লাখ টাকার কৃমিনাশক, ভিটামিন-মিনারেলস ও ভ্যাকসিন সরবরাহ কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক খামারির মাঝে গবাদিপশুর কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান এলাকায় এলিকো এগ্রোভেট কারখানায় এ উপলক্ষে নবীন উদ্যোক্তাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক খামারির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিপল্লী চিকিৎসক পরিতোষ কুমার।

উদ্যোক্তা মো. দাছিজুল হক আনিছ বলেন, “শান্তিরাম ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তুলতে বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠিত শিল্পকারখানার পরিসর বাড়িয়ে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “৫ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আদর্শ ক্যাটল ও মৎস্য খামার গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।”

পাশাপাশি সারাবছরব্যাপী ৬ কোটি ৫৬ লাখ টাকার কৃমিনাশক, ভিটামিন-মিনারেলস ও ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বলেন, “কথার আশ্বাস নয়, বাস্তব কাজের মাধ্যমেই উন্নয়ন দৃশ্যমান করা হবে। পরান এলাকায় প্রতিষ্ঠিত এলিকো এগ্রোভেট লিমিটেড কারখানায় গত তিন বছরে এই এলাকার ১৯৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   কৃমিনাশক   ভিটামিন   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close