শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
শিক্ষাঙ্গনে সহিংসতা-সন্ত্রাস পূর্বের আকার ধারণ করেছে: সামান্তা শারমিন
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষাঙ্গনে সহিংসতা ও সন্ত্রাস পূর্বের আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জের তারানগরের একটি রিসোর্টে এনসিপির শাক্তা ইউনিয়ন সমন্বয় কমিটির পরিচিতি সভা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা বিরোধী দল হিসেবে প্রথম থেকেই সরকারি দলকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু তারা ক্ষমতা কুক্ষিগত করার পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠান, অনুষ্ঠান ও স্থানে দখল প্রতিষ্ঠার দিকে বীরদর্পে এগিয়ে যাচ্ছে। তবে আমরা এটিকে বীরত্ব মনে করি না; আমাদের কাছে বীরত্ব হলো জুলাই শহীদদের আত্মত্যাগ।”

কেরানীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. রাসেল মোল্লা এবং কেন্দ্রীয় সদস্য মো. ইমরান হোসেনসহ অনেকে।

এ সময় শহীদ পরিবারের স্বজন, স্থানীয় এনসিপি, যুব শক্তি ও ছাত্র শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে অতীত থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাঙ্গন   সহিংসতা   সামান্তা শারমিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close