সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
টেকনাফে সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন করে প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)। স্থবিরতার সেই অধ্যায়ে আজ যুক্ত হলো এক নতুন সূচনা। যেন দীর্ঘদিন পর একই ছাদের নিচে মিলিত হলো সংবাদকর্মীদের আশা, অভিজ্ঞতা ও ভবিষ্যতের স্বপ্ন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় টেসাসের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হ্নীলা ছৈয়দুল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের অন্তত ২০ জন কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের অতীত, বর্তমান ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম, হুমায়ুন রশিদ, জিয়াউর রহমান জিয়া, শামশুল আলম শারেক, জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ কবির, রমজান উদ্দিন পটল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছৈয়দুল আমিন চৌধুরী, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ফরিদুল আলম, মো. শেখ রাসেল, সাইফুল ইসলাম শাকের ও আবদুল্লাহ আল সম্রাট।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, ঐক্যবদ্ধতা এবং নৈতিকতার ভিত্তিতে টেসাসকে আবারও সক্রিয় ও শক্তিশালী করে তোলার এখনই উপযুক্ত সময়। তারা আরও বলেন, “আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমরা একটি সুসংগঠিত, গতিশীল এবং দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”

সভা শেষে সাংবাদিক মমতাজুল ইসলাম মনুকে আহ্বায়ক, জসিম উদ্দিন টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং ছৈয়দুল আমিন চৌধুরী প্রিমকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি একসময় টেকনাফের সাংবাদিকদের প্রথম ও অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও, সময়ের পরিক্রমায় তা ধীরে ধীরে নেতৃত্বের শূন্যতায় নিষ্ক্রিয় হয়ে পড়ে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   সাংবাদিক সমিতি   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close