শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
রাজনীতি
বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে : জামায়াত আমির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেদিন বিএনপি গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন থেকে তারা ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি ভাংচুর করা হয়েছে, তার সহযোদ্ধা-সহযোগীদের নাজেহাল করা হয়েছে—এটা কোন বাংলাদেশ। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি দুই টুকরো করা হোক, আপনা কি চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই, এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশে চাই।’’

জামায়াত আমির বলেন, “যে বাংলাদেশে শিশু-কিশোর, নারী-বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরু দুরু করে কাঁপবে না, আমরা সেরকম বাংলাদেশ চাই। তারা নিরপাত্তার সঙ্গে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সঙ্গে ঘরে ফিরবে, আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-ক্রিচ কুড়াল দেখতে চাই না। আমরা খাতা-কলম দেখতে চাই। কোনো আদুভাই, দাদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ওপর হামলা করুক, আমরা এটি দেখতে চাই না।’’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মনে রাখবেন জুলাই শুধু চব্বিশ সালে ছিল না, জুলাই প্রতিবছর ছিল। সে জুলাই আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ। তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভবুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, ৭০ ভাগ মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আর যদি তা না করেন, আমাদের লড়াই সংসদের ভেতরেও চলবে, খোলা ময়দানেও চলবে, ইনশাআল্লাহ।’’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close