সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
আওয়ামী লীগ অর্থনীতির বেহাল দশা করে গেছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা তৈরি করে গেছে। তারপরে ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস, তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে যে, ১৮ বছরে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি আমাদেরকে। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।’

শনিবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আহমেদ আযম খান আরও বলেন, ‘তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সবকিছুতে কৃচ্ছ্রতা সাধন করছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। জনগণের সহযোগিতায় আমরা সফল হবো, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্ততপক্ষে সীমিত আয় ও সম্পদ দ্বারা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করবো।’

অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ কৃষকের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   অর্থনীতির বেহাল দশা   মুক্তিযুদ্ধমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close