রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাগানে মাটির নিচে মাদকসেবীদের আস্তানা, এলাকায় চাঞ্চল্য
আনিস কবির, লক্ষ্মীপুর
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্জন বাগানের ভিতর মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বাঙ্কার৷নিচে নামার জন্য তৈরি করা হয়েছে সিঁড়ি। ভিতরে রয়েছে বিছানা। ৩-৪ জন অনায়াসে থাকতে পারবেন সেখানে। দিন-রাত যার ভিতরে চলে মাদকসেবন। চলে মাদক ব্যবসায়ও। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

গত ২-৩ দিনে বাঙ্কারটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই দেখতে আসছেন এটি। অভিযোগ রয়েছে দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহা বাড়ির খোকন সাহার ছেলে সুজন সাহা ওরপে ভক্ত তাদের বাড়ির পাশের বাগানের ভিতর বাঙ্কার তৈরি করে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় করে আসছে। যেখানে দিন-রাত কার্যক্রম চলে তার। ভয়ে এলাকার মানুষ কিছু বলতে পারছেন না।

স্থানীয়রা বলেন, ‘দীর্ঘদিন থেকে মাদক সেবন ও বিক্রি করে আসছে সে। এর আগেও তার মাদকের আস্তানা স্থানীয়রা গুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন আবার বাগানের ভিতর মাটির নিচে আস্তানা করেছে। বাড়ির ওপর দিয়ে দিন-রাত বহিরাগত লোকজন আসা-যাওয়া করে। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছে না। সে বাগানের ভিতর মাটির নিচে আস্তানা করে মাদকের আসর বসায় এবং এখান থেকে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে। আস্তানার সন্ধান পাওয়ার পর  সে লাপাত্তা। আর বাঙ্কারটির ভিডিও ছড়িয়ে পড়লে রাতের আঁধারে সে তা গুড়িয়ে দেয়।’

তারা আরও বলেন, ‘আমাদের এলাকায় মাদক নির্মূল চাই। সেই সাথে যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাগানের ভিতরে মাদকের আস্তানার বিষয়টি আমরা জেনেছি।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগান   মাটির নিচে   মাদকসেবীদের আস্তানা   এলাকায় চাঞ্চল্য   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close