সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গাজীপুরে টাইলস মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন টাইলস মার্কেট—সাদ সৈকদ প্লাজা, ডা. বেলায়েত হোসেন টাইলস মার্কেট ও আলী আকবর টাইলস মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শুচি শুভ্র টাইলস হাটের পরিচালক আহসান হাবিব সিদ্দিক। সাধারণ সম্পাদক হয়েছেন মেসার্স নিহা নিসা টাইলস বাজারের পরিচালক ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এস. টাইলস হাউজের পরিচালক জাফর ইকবাল।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে সদর উপজেলার বেগমপুর এলাকায় অবস্থিত এস. কে. টাইলস হাউজ মার্কেটে এ নির্বাচনের আয়োজন করা হয়। বেলা ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হয়। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস. কে. টাইলস হাউজের পরিচালক নুরুদ্দিন খন্দকার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন ও আব্দুর রহিম ব্যাপারী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম ভূইয়া, কবি–লেখক ও সাংবাদিক সাহান সাহাবুদ্দিন, ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি আলমগীর খান, হাজী ফালু মিয়া টাইলস মার্কেটের সাবেক সভাপতি আহসানুল্লাহ ফাহিম, বর্তমান সভাপতি নূরুজ্জামান ভূইয়া ও সাধারণ সম্পাদক কাজী মাসুদসহ অন্যান্যরা।

ব্যবসায়ীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারে ঐক্য আরও সুদৃঢ় হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close