সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে ক্রেতাদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ক্রেতা সুরক্ষা আন্দোলনের (সিআরবি) জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অধিবেশন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা ও অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিআরবির ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি ভোক্তা অধিকার রক্ষা ও জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার সিআরবি   নবনির্বাচিত কমিটির শপথ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close