শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
জাতীয়
বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের তেল) নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শিং তং ৭৯৯’।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই জাহাজটি ড্রাফট (গভীরতা) বেশি হওয়ায় সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি। বর্তমানে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের (ছোট জাহাজ) মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, কিছু জ্বালানি খালাসের পর ওজন কমে গেলে জাহাজটি বন্দরের জেটিতে নিয়ে আসা হবে। 

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার।

এছাড়া শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল।

আগেরদিন (শুক্রবার) তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিমান   চট্টগ্রাম   জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close