শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম

রাজশাহী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। 

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় বিজিবি-১ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে প্রেমতলী বিওপির আরেকটি দল গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close