সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ছেলের মৃত্যুশোকে মায়েরও চিরবিদায়, এলাকায় শোকের ছায়া
কটিয়াদী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৯ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জন্মদাত্রী মা। কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।

আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তাদের পৈতৃক বাড়ি হলেও তিনি কিছুদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শাহীন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোরে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় ছেলের মৃত্যুর সংবাদ শুনে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি। পরিবারের ধারণা, ছেলের মৃত্যুজনিত গভীর শোক তিনি সহ্য করতে পারেননি। একই দিনে মা ও ছেলের এমন মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ তাদের বাড়িতে ভিড় জমায়।

প্রতিবেশী আলাল হোসেন জানান, মা ও ছেলের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। ছেলের মৃত্যুর শোক মা সইতে পারবেন না—এমনটা আশঙ্কা করলেও এতো দ্রুত তিনি চলে যাবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি। ‘এমন হৃদয়বিদারক ঘটনা এর আগে আমাদের এলাকায় ঘটেনি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পরিবার এভাবে শেষ হয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মা ও ছেলের এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

শাহীনের ভাই মোস্তফা কামাল বলেন, “আমার মা খুবই অসুস্থ ছিলেন। গতরাতে বিষয়টি আমার বড় ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। এই সংবাদটি মাকে জানানো হলে তিনিও মারা যান। ঘটনার পর থেকে আমাদের পরিবার শোকে প্রায় বাকরুদ্ধ।”

শাহীনের চাচাতো ভাই মাওলানা আল মামুন বলেন, “রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। তার প্রতি মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। মাত্র চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”

বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু—এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ছেলে   মৃত্যুশোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close