শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় বিদ্যুৎ ছাড়াই অন্ধকারে এসএসসি পরীক্ষা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৮:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির মধ্যেই রবিবার অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী রাতভর পড়ালেখা করতে পারেনি, আবার সকালে কেন্দ্রেও অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে হয়েছে তাদের।

বিশেষ করে পরীক্ষা চলাকালে বিদ্যুৎ না থাকায় কিছু কিছু কক্ষে পর্যাপ্ত আলোর অভাব দেখা দেয়। এ সময় আকাশে মেঘলা আবহাওয়া ও বৃষ্টি থাকায় অন্ধকার আরও বেশি ছিল। ফলে শিক্ষার্থীদের অনেককেই কিছুটা অন্ধকারেই পরীক্ষা দিতে হয়েছে, যা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।

উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ সংকটের মধ্যেও নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়। তবে বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ধনতোলা আর ইউ স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরাদহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ স্বাভাবিক থাকলেও কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, হঠাৎ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং অনেকেই ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি। এতে তাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফরহাদ হোসেন বলেন, “শনিবার রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের লোকবল কাজ করছেন। দ্রুত মেরামত, পোল পরিবর্তন, তার জোড়া দেওয়া, ক্রস আর্ম ও ইনসুলেটর পরিবর্তন করে লাইন চালু করা হবে।”

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   এসএসসি   পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close