রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তীব্র গরমে লামায় ১৮ শিক্ষার্থীর হিটস্ট্রোক, বিদ্যুৎহীনতায় বাড়ছে ঝুঁকি
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম

বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোক’ করে অসুস্থ হয়ে পড়েছে।

রোববার (২৬ এপ্রিল) ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এর আগে গত তিনদিন আগেও একইভাবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎহীন রুদ্ধদ্বার কক্ষে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ​৭ম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, আলিফা আক্তার, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম ও সামিয়া।​৮ম শ্রেণির শাহিদা বেগম ও তায়্যিবিন আক্তার।​১০ম শ্রেণির ফাতেমা আক্তার ও শিক্ষা আক্তার।

এছাড়াও সাদিয়া (১), জান্নাতুল মাওয়া, সাদিয়া (২), মিরতিস্থান ইবনে জিয়া, জুনাইদুল ইসলাম ও আবু সুফিয়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন্য শিক্ষার্থী আর ৩ জন শিক্ষক রয়েছে। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তীব্র গরম   শিক্ষার্থী   হিটস্ট্রোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close