শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে কলা ইমরান গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) বিকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান উরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন।
  
পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি একটি ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে সে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি পুলিশের নজরে এলে র‍্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close