রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, বড় ছেলে আটক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছোট ছেলে সাকিব হোসেন দর্জির (১৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে সোহান দর্জিকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত সোহেল হোসেন দর্জি ও তার ছোট ছেলে সাকিব হোসেন দর্জি পরিবারের সাথে দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোডে বসবাস করতেন।

নিহত সোহেল দর্জির ভায়রা হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন যাবত দত্তপাড়া বনমালা এলাকায় টিনশেড বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সোহেলের বড় ছেলে সোহান ফজর নামাজের আগে তার খালাকে ফোন করে বলে তার বাবা এবং ভাইকে কে যেন মেরে ফেলেছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সাকিবের লাশ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ পার্শ্ববর্তী বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   মরদেহ উদ্ধার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close