শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম
বজ্রপাতে নিহত সুমন হোসেন। ছবি: প্রতিনিধি

বজ্রপাতে নিহত সুমন হোসেন। ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
 
রোববার (২৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এঘটনা ঘটে। 

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন হোসেন মুচিখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, বিকাল ৪ টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে সুমন তার বাড়ি সংলগ্ন মাঠে ছাগল আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বজ্রপাত   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close