রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
প্রার্থিতা ফিরে পেতে এনসিপির শারমিনের আপিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম
মনিরা শারমিন

মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

আজ রোববার (২৬ এপ্রিল) বিকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁও নির্বাচন ভবনে তিনি আপিল করেন।

সাংবাদিকদের মনিরা শারমিন জানান, কমিশন থেকে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুনানির জন্য সময় ধার্য করেছে। 

ইসি থেকে বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে মনিরা শারমিন অভিযোগ করেন।

এর আগে সরকারি চাকরি ছেড়ে আসার ৩ বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। 
 
অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও ২টি বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় জোটের যাদের মনোনয়ন গৃহীত হয়েছে তারা হলেন জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহার, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, শামছুন্নাহার বেগম, মোসা. নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকা, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম ও সাজেদা সামাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) তাসমিয়া প্রধান, এনসিপির মাহমুদা আলম মিতু ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রার্থিতা ফিরে পেতে   এনসিপির শারমিনের আপিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close