শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে সাংবাদিক সাজ্জাদ তানের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম

চ্যানেল নাইনের নীলফামারী প্রতিনিধি সাংবাদিক সাজ্জাদ আহমেদ তানের মা নূর নাহার বেগম মুন্নি (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ এপ্রিল) বেলা তিনটার দিকে নীলফামারী শহরের প্রগতিপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমা নূর নাহার বেগম মুন্নি ছিলেন প্রয়াত মতলুবার রহমান মণ্টুর সহধর্মিণী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ যোহর নীলফামারী জেলা শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

পরে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। জানাজা ও দাফন কার্যক্রমে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সাংবাদিক তানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close