সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি এলাকায় ট্রাকচাপায় ওয়াসিম ইসলাম (৩০) নামের বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াসিম ইসলাম উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের জামুরটারী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাজ শেষে সাইকেল করে বাড়ি ফেরার পথে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক ওয়াসিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে এলাকার লোকজন ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম চালকের অসতর্কতাকে দায়ী করে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। 

ওয়াসিম ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। 

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিড়ি কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   ট্রাকচাপায় শ্রমিক নিহত   মহাসড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close