সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দেবিদ্বারে দখলে খাল, ক্ষতিগ্রস্ত ৬০০ বিঘা জমির চাষাবাদ
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ভানী—কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি গ্রামের নাম। এই গ্রামের একটি খাল দখল হয়ে এখন প্রায় বিলুপ্তির পথে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়াও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় গ্রামের প্রধান যাতায়াতের সড়কও।

দেখা যায়, ভানী গ্রামে অন্তত অর্ধশত খাল ও নালা রয়েছে। এসব খাল-নালার মধ্যে অন্যতম ছিল ভানী মাদ্রাসা এলাকার খালটি, যার এখন আর কোনো চিহ্ন নেই। খালের কিছু অংশে গড়ে উঠেছে বাড়িঘর, কোথাও হয়েছে দোকানপাট, আবার কোথাও ভরাট করে তৈরি করা হয়েছে যাতায়াতের রাস্তা।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় থেকেই খালটি দখল হওয়া শুরু হয়। যা ৫ আগস্টের পর কিছুটা থেমেছে। তবে এই দখলের কারণে কৃষি জমিতে সেচব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অন্তত ৬০০ বিঘা জমিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। বাড়িঘরের পানিও উঠে আসে সড়কে।

এছাড়া শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে সেচ দিতে পারেন না। ফলে বাড়তি খরচ করে সীমিত আকারে কিছু জমিতে ফসল উৎপাদন করতে হচ্ছে।

স্থানীয় কৃষক আবুল কালাম, রফিকুল ইসলামের অভিযোগ—একসময় এই খাল থেকেই সহজে জমিতে পানি সরবরাহ করা যেত। কিন্তু বর্তমানে খালের বিভিন্ন অংশ ভরাট করে বসতবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এতে করে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। সেচের জন্য এখন অতিরিক্ত খরচ করে গভীর নলকূপ বা মোটরের ওপর নির্ভর করতে হচ্ছে। যা তাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। অনেকেই সময়মতো জমিতে পানি দিতে না পারায় ফসলের ক্ষতির মুখে পড়ছেন।

আবু কাওসার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই খালটি দখল হওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের বাড়িঘরের পানি সড়কে উঠে আসে। ফলে চলাচলে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। প্রশাসনের কাছে অনুরোধ খালটি দখলমুক্ত করে পুনরায় খনন করা হোক।”

দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “দেবিদ্বারের দুটি খাল খননের কাজ চলমান রয়েছে। বাকি খালগুলো খননের জন্য এসিল্যান্ড অফিস থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভানী গ্রামে খাল দখল হয়ে থাকলে—এলাকাবাসী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিলে, অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  দখলে খাল   ক্ষতিগ্রস্ত চাষাবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close