মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
রাজশাহীতে কলেজে মারধরের ঘটনায় সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত
শম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে মারামারির ঘটনায় আলোচিত সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার (২্৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান এই নির্দেশ দেন। 

একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আলেয়া খাতুন হীরা ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে ঘটনার ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে কলেজের শিক্ষক প্রতিনিধিও রয়েছেন। 

কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করতে এলাকাবাসীর আল্টিমেটামের মধ্যে নারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হলো।

মোহা. আছাদুজ্জামান জানান, রোববার কলেজটিতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে পাননি। তারা কলেজে আসেননি। তাদের ফোনও ছিলো বন্ধ। পরে বিকল্প উপায়ে তাদের সঙ্গে যোগাযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, আলেয়া খাতুন সরকারি কর্মকর্তা না। উনি শিক্ষক হবেন- এমন সম্ভাবনাও কম। উনি এমপিওভুক্ত ডেমোস্ট্রেটর বা প্রদর্শক। এছাড়া দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন এবং আব্দুর রাজ্জাক ও আলেয়া খাতুনের লিখিত জবাব মিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয়ভাবে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজকরা ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের সাথে নিয়ে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। এ সময় তারা আগামী ৪ ও ৫ মে তাফসির মাহফিল চলাকালে আগতদের যানবাহন রাখার জন্য কলেজ মাঠটি ব্যবহারের জন্য অধ্যক্ষের অনুমতি চান। এ সময় অধ্যক্ষের পাশে উপস্থিতআলেয়া খাতুন হীরার সাথে আমন্ত্রণ জানাতে যাওয়া নেতৃবৃন্দের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হীরা তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদকে ধাক্কা এবং বিএনপির দুই নেতাকে ধাপ্পড় দেন। 

এমন দাবি করে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, পরে মৎস্য ব্যবসায়ী ও বিএনপি কর্মী শাহাদত আলী শাহাদ লিজ নেওয়া কলেজের পুকুরের বিষয়ে কথা বলতে অধ্যক্ষের সাথে দেখা করেন। এ সময় আলেয়া খাতুন হীরা তাফসির মাহফিলের লোকজনকে শাহাদ কেন পাঠিয়েছিলেন তা জানতে চান। শাহাদ এ বিষয়ে কিছু জানেন না জানালে হীরা তার সাথে বিতর্কে জড়ান। 

একপর্যায়ে হীরা বিএনপি কর্মী শাহাদকে ধাপ্পড় দেন। ধাপ্পড় খেয়ে শাহাদ নিজের পা থেকে স্যান্ডেল খুলে হীরাকে পিটিয়েছেন। 

এদিকে, শাহাদকে মারার খবর পেয়ে তার ছেলে লিটন ও কর্মচারী মাহবুব পরে কলেজে গিয়ে অধ্যক্ষ ও প্রদর্শককে মারধর করেন। এরপর স্থানীয়রা কলেজে গিয়ে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করেন। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি।

এ ঘটনায় গণমাধ্যমে আলেয়া খাতুন হীরার পক্ষে একপাক্ষিক সংবাদ পরিবেশনের অভিযোগ এনে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজক কমিটি। এতে ঘটনার সময় উপস্থিত বিএনপি নেতারাও ছিলেন। সংবাদ সম্মেলনে মাহফিল আয়োজক কমিটির সভাপতি আব্দুস সামাদ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন। 

অন্যথায় এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কলেজ অধ্যক্ষ ও প্রদর্শক প্রকৃত ঘটনা আড়াল করতে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজকদের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনেছেন। 

সংবাদ সম্মেলন থেকে এ ধরনের অভিযোগের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করা হয় এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃত ঘটনা তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

কথা বলার জন্য আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঘটনার দিন অধ্যক্ষ হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আলেয়া খাতুন হীরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো কলেজে যাওয়ার মতো হয়নি। 

এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সুস্থ হওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, ‘দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের ঘটনায় কোনো পক্ষই থানায় কোন অভিযোগ দেননি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   কলেজে মারধর   শিক্ষিকা সাময়িক বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close