শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ
মেহেদী হাসান শাকিব, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রহিমা খাতুন (২৭) নামে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মরিচপুরান গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রায়হান মিয়া (২৬) স্থানীয় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার রানু বেগমের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রায়হান মিয়া তার গৃহপালিত ছাগল অবাধে ছেড়ে দেওয়ায় প্রায়ই প্রতিবেশীদের ফসলের ক্ষতি হতো। ঘটনার দিন দুপুরে তার ২০-২৫টি ছাগল রহিমা খাতুনের উঠতি ধানক্ষেতে ঢুকে পড়ে। এ সময় রহিমা ছাগলগুলো তাড়িয়ে দিয়ে প্রতিবাদ করলে রায়হান ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রায়হান মিয়া ধানক্ষেতে থাকা রহিমার ওপর হামলা চালান। 

অভিযোগ রয়েছে, তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার পর ধানক্ষেতে ফেলে শ্লীলতাহানী করা হয়। এ সময় টানা-হেঁচড়ার একপর্যায়ে রহিমার গলায় থাকা সোনার চেইন ছিঁড়ে নেওয়া হয়, যা পরে আর পাওয়া যায়নি।

চিৎকার শুনে ভুক্তভোগীর স্বামী সাইফ উদ্দিন ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সাইফ উদ্দিন বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযোগ তুলে নিতে অভিযুক্তের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   গৃহবধূকে মারধর   শ্লীলতাহানীর অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close