শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বড়লেখায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০১ এএম
প্রতীকী ছবি। সংগৃহীত

প্রতীকী ছবি। সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মরিয়ম। সে ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি অন্য শিশুরা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুকুর   ডুব   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close