শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সিংগাইর ডিগ্রি কলেজে দফতরির অবহেলায় দুই শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রি কলেজের দফতরির গাফিলতির কারণে অনার্সে ভর্তি অনিশ্চয়তায় পড়েছে দুই শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও তারা ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দুই ভাই।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, কলেজে অনার্সে ভর্তির জন্য গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সব কাগজপত্র দফতরির কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু দফতরি যথাসময়ে তা অফিসে ফরওয়ার্ড করেননি।

কলেজে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল শামীমকে বিষয়টি জানালে তিনি একদিনের সময় নিয়ে পরের দিন বলেন, “আমাদের গাফিলতির কারণেই তোমাদের দুই ভাইয়ের এত বড় ক্ষতি হয়ে গেল। তোমরা ডিগ্রিতে ভর্তি হও, এখন তোমাদের বিষয়ে আর কিছু করার নেই। ফলে ভর্তির শেষ তারিখ পার হয়ে গেছে।”

শিক্ষার্থীরা আরও জানায়, সবার অ্যাডমিট কার্ড এলেও তারা দুজন পাননি। কলেজ অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ একদিন সময় নিয়ে জানায়, এখন তাদের আর কিছু করার নেই।

ভুক্তভোগীদের অভিযোগ, ভর্তি হতে না পারার বিষয়টি নিয়ে কারও সঙ্গে আলোচনা না করতে একাধিক ব্যক্তির মাধ্যমে তাদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল শামীম বলেন, “আমি বুঝতে পারছি না। দেখে না চিনে আমি কোনো বক্তব্য দিতে পারব না। আমি মিটিংয়ে আছি, আপনি এক সময় কলেজে আসেন, পরে কথা হবে।”

কলেজের দাপ্তরিক মানিক বিষয়টি ভুল স্বীকার করে বলেন, “আমাদের কারণেই তারা দুজন অনার্স ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন কী করার, ডিগ্রিতে ভর্তি হতে পারবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বলেন, “আমি রোববার অভিযোগটি পেয়েই অভিযুক্তদের শোকজ করেছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   শিক্ষার্থী   ভর্তি অনিশ্চিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close