শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কালবৈশাখী ঝড়ে উল্লাপাড়ায় নারীর মর্মান্তিক মৃত্যু
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন (৪৫) উপজেলার বালসাবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশেই ছোট একটি ঘর তুলে বসবাস করছিলেন নাসিমা খাতুন।

সোমবার ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল রেইনট্রি (কড়ই) গাছ উপড়ে গিয়ে তার ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর অসহায় অবস্থায় রাস্তার পাশেই ঘর তুলে বসবাস করছিলেন নাসিমা খাতুন। হঠাৎ ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়লে তার প্রাণহানি ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর তথ্য নিশ্চিত করে জানান, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়লে তার প্রাণহানি ঘটে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালবৈশাখী ঝড়   উল্লাপাড়া   নারী   মর্মান্তিক মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close