রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পদ্মায় জেলেদের বড়শিতে ধরা পড়লো বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলেদের মাছ ধরা হাজারি বড়শিতে বিলুপ্তপ্রায় মিঠা পানির একটি কুমির ধরা পড়ছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালের দিকে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় পদ্মা নদীতে কুমিরটি ধরা পড়ে। কুমিরটি পদ্মায় বেঁধে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে জেলেরা মাছ ধরার জন্য রাতে আধাঁর দিয়ে হাজারি বড়শি ফেলেন সাগর ব্যপারী (৪৮), স্বপন বেপারী (৪০), বিল্লাল খান (৬০), শেখ ইলিয়াস নামে চারজন জেলে। সকালে তারা বড় মাছ ভেবে বড়শি তুললে কুমিড়টি দেখতে পায়। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। হঠাৎ কুমিরটির উপস্থিতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। দেখতে লোকজন ভিড় জমায়। পরে স্থানীয়রা সতর্কতার সাথে কুমিরটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন।

ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। পদ্মায় জেলেদের মাছ ধরা বরশিতে কুমিরটি ধরা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট হবে। এটি মিঠাপানির একটি কুমির। 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পদ্মায় কুমিরটি পাহারা দেওয়া হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা আসলে তাদের কাছে কুমরটি হস্তান্তর করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বন বিভাগে বিষয়টি জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কর্মকর্তারা ইতোমধ্যে রওনা দিয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close