শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে দশ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ হঠাৎ করেই সিএনজিটি থামিয়ে তল্লাশি শুরু করে। পরে ইয়াবা উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত সিএনজিটি থানায় রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close