শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদীতে রাশিয়ার নাগরিকদের সাথে থাকা তিন তরুণী অপহৃত, পরে মুক্তি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রাশিয়ার নাগরিকদের সাথে থাকা তিন বাঙালি তরুণীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় ১ ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়।

রোববার (২৬ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকায় ল্যাংড়ার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যানুযায়ী, কয়েকজন রাশিয়ান নগরিকের সঙ্গে ৩ তরুণী একটি অটোবাইকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে একদল যুবক হঠাৎ তাদের পথরোধ করে। এ সময় জোরপূর্বক তরুণীদের নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রায় ১ ঘণ্টা পর ৩ তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানান, তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনও ফিরিয়ে দেয়। 

তবে তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘তিন তরুণী থানায় এসে আশ্রয় নেয়। তারা জানিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   রাশিয়ার নাগরিক   তরুণী অপহৃত   মুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close