শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
মাধবদীতে নির্মাণাধীন পোশাক কারখানায় চাঁদাবাজি-হামলা ও লুটপাটকারীদের গ্রেপ্তারের দাবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মাধবদী উপজেলায় ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, লুটপাট, চাঁদাবাজি, প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কারখানা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারখানার সিনিয়র ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, মাধবদী থানার কান্দাপাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে শতভাগ রপ্তানীমুখী পোশাক কারখানাটি। নির্মাণাধীন এই কারখানাটিতে স্থানীয় কিছু চাঁদাবাজ বেশ কয়েক দিন ধরেই ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দেয়ায় গত ১৪ এপ্রিল দুপুরে স্থানীয় চাঁদাবাজ হিসেবে চিহ্নিত কামরুল হক রোমানের নেতৃত্বে ৫০-৬০ জনের দল নির্মাণাধীন কারখানাটিতে ঢুকে হামলা-ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। এ সময় কারখানায় কর্মরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও সিকিউরিটি ইনচার্জসহ বেশ কয়েকজনকে আহত করে সাইড অফিসে রাখা সাড়ে ৭ লাখ টাকাও ছিনিয়ে নেয় চক্রটি। এরপর হতে কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান কারখানা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) খোরশেদ আলম সিদ্দিকিসহ কারখানার অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাধবদী   নির্মাণাধীন পোশাক কারখানা   চাঁদাবাজি   হামলা   লুটপাটকারী   গ্রেপ্তারের দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close