সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয় এনটিভি অনলাইনের লালপুর ও বাগাতিপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 

অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, সম্প্রতি লালপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শফিকুর রহমান যোগদানের পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হয়েছে। এসব কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বজলুর রহমান।

সজিবুল হৃদয় বলেন, ‘আমাকে ফোন করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার বাড়ির ঠিকানাও জেনে নিয়েছে এবং বলেছে, আমি আর বাড়ি ফিরতে পারব না। হুমকির কলের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিরাপত্তা চেয়ে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা চাচ্ছে না যে, পুলিশের এই ইতিবাচক কার্যক্রমগুলো গণমাধ্যমে প্রকাশ পাক।’

এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

অভিযোগের বিষয়ে জানতে বজলুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালপুর   মাদকবিরোধী সংবাদ প্রকাশ   সাংবাদিককে প্রাণনাশের হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close