সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে নিতে ভিড়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাস্তার পাশে এক ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন নারী পুত্রসন্তান প্রসব করেছেন। পরিচয়হীন এই নবজাতকের পিতৃত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও মা ও শিশু সুস্থ রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে অসহায় এই নবজাতকের খবর ছড়িয়ে পড়লে এলাকার অনেক নিঃসন্তান দম্পতি ও সহৃদয় ব্যক্তি শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিতে ভিড় জমান। 

তবে আইনি জটিলতা থাকায় এখনই কাউকে শিশুটিকে হস্তন্তর করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ সড়কের মধ্যপাড়া বাজার এলাকায় ওই ভারসাম্যহীন নারীকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। রাতের কোনো একসময় তিনি সেখানেই একটি পুত্রসন্তান জন্ম দেন। সোমবার ভোরে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। লোকজন পরিচয় জানতে চাইলে তিনি অসংলগ্ন আচরণ করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে পাশের ঘিলাকান্দী গ্রামের একটি পরিবারের হেফাজতে রাখা হয়। বর্তমানে শিশুটি স্থানীয় একটি পরিবারের পর্যবেক্ষণে রয়েছে এবং প্রশাসনের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল বলেন, ‘সকালে সন্তান প্রসবের খবর পেয়ে মা ও শিশুকে উদ্ধার করে একটি বাড়িতে রেখেছি। ওই নারীর কোনো পরিচয় পাওয়া সম্ভব হয়নি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে মা ও শিশুর জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘ঘটনাটি জেনেছি। কেউ চাইলেই নবজাতককে দত্তক নিতে পারবেন না; এক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমি গিয়ে মা ও শিশুর অবস্থা পরিদর্শন করব।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদী   মানসিক ভারসাম্যহীন   নারীর সন্তান প্রসব   নবজাতককে নিতে ভিড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close