রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরে পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে ‘পিএফএস কংগ্রেস’ সভা অনুষ্ঠিত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ‘পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল) কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার টাকুয়ারচর কারী বাড়ি হুজুর মসজিদ মাঠে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত পিএফএস সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

কংগ্রেসে বক্তারা বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পিএফএস কার্যক্রমের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ক্ষতিকর পোকামাকড় দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ও হলুদ ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাড়ির আঙিনা ও ছাদবাগানে লাভজনকভাবে আদা, মরিচ ও বেগুন চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ জহির আহমেদ বলেন, “খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কৃষকরা শুধু উৎপাদক হিসেবেই নয়, উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন—যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে বিভিন্ন পিএফএস গ্রুপ তাদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে সফল কয়েকজন কৃষক ও কৃষাণীকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, “রায়পুরে পিএফএস কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে তারা সহজেই স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পিএফএস কংগ্রেস   পুষ্টি ও উদ্যোক্তা তৈরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close