সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঝুলন্ত সাঁকোই একমাত্র ভরসা, জীবনের ঝুঁকিতে শত শত মানুষ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া মছনের হাট এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ঝুলন্ত সাঁকোই ভরসা মুক্তিযোদ্ধা পরিবারসহ অর্ধশত পরিবারের কয়েক শত মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বড়হাতিয়ার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা নেইক্ষ্যংছড়ি খাল পার হলেই এসব পরিবারের বসবাস। কিন্তু নিরাপদ সেতু না থাকায় স্থানীয়রা নিজেরাই একটি অস্থায়ী ঝুলন্ত সাঁকো তৈরি করে চলাচল করছেন। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে গেলে সাঁকোটি তলিয়ে যায়, ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে খালপাড়ের মানুষজন। তখন যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।

খালপাড়ে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশের জন্য লড়েছি। অথচ স্বাধীনতার এত বছর পরও একটি ব্রিজ পেলাম না। পরিবারসহ অন্তত ৫০টি পরিবার এখানে মানবেতর জীবনযাপন করছে।’

তিনি জানান, এই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রতিদিন ৩৫ ফুট প্রশস্ত খালটি ঝুঁকি নিয়ে পারাপার হয়। বর্ষাকালে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। অসুস্থ রোগীদের ক্ষেত্রেও দেখা দেয় চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, এলাকাটি দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। একটি সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, মুক্তিযোদ্ধা পরিবারগুলোরও প্রাপ্য সম্মান নিশ্চিত হবে। পাশাপাশি লায়লা বরপাড়া, উত্তরপাড়া, টুনারপাড়া ও মছনের হাট এলাকার বহু কৃষক নিরাপদে চলাচল করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা আবুল বশর বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। দ্রুত ব্রিজটি নির্মাণ হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।’

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির বলেন, ‘জনদুর্ভোগ নিয়ে লিখিত আবেদন পেয়েছি। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনদুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঝুলন্ত সাঁকো   একমাত্র ভরসা   জীবনের ঝুঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close