রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করছে বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা দেশের বিদ্যুৎ খাতে নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এটি প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল ৬০ বছর। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত সাপেক্ষে আরও ৩০ বছর পর্যন্ত এর কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। চালু হলে এটি দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৬ টাকা ধরা হলেও বর্তমানে তা বেড়ে প্রায় ১২ টাকায় পৌঁছাতে পারে বলে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। তবুও জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে প্রকল্পটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গেছে, প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে ১৫টি করে ইউরেনিয়াম রড থাকে। ইতোমধ্যে বাংলাদেশ ১৬৮টি বান্ডেল সংগ্রহ করেছে, যার মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হবে।

জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর পর্যায়ক্রমে শতাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

কেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি স্থাপনের মাধ্যমে উৎপাদন কার্যক্রমের প্রস্তুতি শুরু হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে টানা প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি আমদানির চাপ কমবে। নির্দিষ্ট সময় পর এক-তৃতীয়াংশ করে জ্বালানি পরিবর্তন করতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রূপপুর   জ্বালানি   পারমাণবিক বিদ্যুৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close