শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
জাতীয়
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারিত কোটার মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইস্যু করবে।

গত (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ ইস্যু সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী (সোমবার ও বৃহস্পতিবার ব্যতীত) প্রতিদিন পাস ইস্যু করা যাবে।

এতে বলা হয়েছে, মন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ২০টি পাস, প্রতিমন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ১৫টি পাস, মন্ত্রিপরিষদ সচিব/সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব: সর্বোচ্চ ১০টি পাস, অতিরিক্ত সচিব: সর্বোচ্চ ৪টি পাস এবং যুগ্ম সচিব: সর্বোচ্চ ৩টি পাস ইস্যু করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবিলম্বে কার্যকর করা হবে।

কেকে/এলেএ



আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   দর্শনার্থী   নিয়ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close