শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় সম্পত্তি দখল ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ক্রয় ও লিজকৃত জমিতে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে দখল ও দোকানঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজিব আহমেদ।

সোমবার (২৭ এপ্রিল) ভাঙ্গুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার ভাই আব্দুল মজিদ মানিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের ক্রয়কৃত জমি, পাবনা জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমি এবং মুক্তিযোদ্ধার বন্দোবস্ত দেওয়া জমি—সব মিলিয়ে প্রায় ১৪ শতক জায়গায় ২০ বছর ধরে তারা ভোগদখল করে আসছেন। ওই জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২ এপ্রিল প্রতিপক্ষ তার বড় ভাই আব্দুল মজিদ মানিকের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযুক্তরা মুচলেকা দেন।

তিনি আরও অভিযোগ করেন, ১৮ এপ্রিল একটি টিনের ঘর ভাঙচুর করা হয় এবং ২৫ এপ্রিল সকালে পুনরায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন ও আওয়ামী লীগ নেতা রুবেলের নেতৃত্বে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তাদের তিনটি দোকানঘর ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “তিনি ভাঙচুরের ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close